সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

তীব্র যানজট: পরিবহন সংকট চরমে, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

প্রকাশের সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফিরতি বাস না আসায় রাত থেকে রাস্তা ও কাউন্টারে অপেক্ষায় অনেক যাত্রী। টিকিট কেটেও গাড়ি না আসায় যাত্রা বাতিল করে ফিরে গেছেন অনেকে।-খবর তোলপাড়।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে বহু মানুষ। কিন্তু যাত্রা পথে নেমেছে স্থবিরতা। সড়কে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে নাকাল সাধারণ মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের স্থবিরতা কাটেনি। থেমে থেমে যান চললেও কচ্ছপ গতির কারণে তিন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। শিশু-নারী-বয়স্করা পড়েছেন বেশি বিপাকে। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে মিলে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই।
এদিকে, যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছেছে চরমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় হাজার হাজার যাত্রী। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে যাচ্ছেন বাড়িতে। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর