শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের মামলা করছেন দুদক

প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

আব্দুস সালাম, চিরিরবন্দর ( দিনাজপুর ) :

চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের (৩৭) বিরুদ্ধে মামলা করেছে দুদক । গত বুধবার দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করা ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আব্দুর রহিম আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের আজিজুল হকের ছেলে।

অভিযোগ অনুযায়ী, আউলিয়াপুকুর ইউনিয়নে ২০২২-২-২৩ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট না করেই ৪৯টি কর ও রেইট আদায়ের বই প্রস্তুত করে চেয়ারম্যান নিজস্ব লোক দিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আদায় করেন। নিয়ম অনুযায়ী ওই টাকা ইউনিয়ন পরিষদের ক্যাশ রেজিস্টারে লিপিবদ্ধ না করে এবং পরিষদের ব্যাংক হিসাবে জমা প্রদান না করে তা আত্মসাত করেন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য চুক্তিভিক্তিক কর্মচারী বিমল চন্দ্র দাস থাকার পরও তাঁকে দায়িত্ব না দিয়ে চেয়ারম্যান আব্দুর রহিম তাঁর মনোনীত ৯ জন ব্যক্তির মাধ্যমে ৯ লাখ ১ হাজার ১৮৯ টাকা আদায় করেন, যা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে জমা না দিয়ে আত্মসাত করেন। এতে তিনি দণ্ডবিধির ৪০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) অপরাধ করেছেন।তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর