বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৫ অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৫ই অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।-খবর তোলপাড়।

গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে।

এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।-খবর তোলপাড়।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই অগাস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করছিলো সরকার। ‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই অগাস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছিলো একটি পরিপত্র জারি করেছিলো মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর