বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৮তম শিক্ষক নিবন্ধন: ভাইভায় অংশ নেওয়া সবাইকে সনদ দেয়ার আদেশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেন আদালত। ফেল করা প্রার্থী মো. মিলন বলেন, ‘আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন। আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।-খবর তোলপাড়।

এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আদালতের নির্দেশনার কপি দুপুরের পরে অফিসে এসেছে। তবে আমার দেখার সুযোগ হয়নি। এ বিষয়ে সচিব স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারাও।

তারা জানান, নিয়ম অনুযায়ী আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে এনটিআরসিএ।
এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফেল করা প্রার্থীরা সনদের দাবিতে আজও এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাস করানো হোক। তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর