শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজারহাট উপজেলা কমিটিতে কমরেড অমরেন্দ্র সভাপতি ও কমরেড পরেশ সাধারন সম্পাদক

প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমিটির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ জুলাই)বিকালে উপেন্দ্রনাথ রায়ের বাসভবনে কমরেড অমরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড সুব্রতা রায় ও কমরেড এ্যাড রফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড উপেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক কমরেড আক্তারুল ইসলাম রাজু, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নূর মোহাম্মদ আনসার।

কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস সফল করতে জেলা সহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষে কুড়িগ্রাম জেলায় জিবি সভা, শাখা, উপজেলা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস /জাতীয় সম্মেলন আগামী ১৯-২২শে জুলাই/ ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হবে।

পরে সকলের সম্মতিক্রমে রাজারহাট উপজেলা সম্মেলনে কমরেড অমরেন্দ্র নাথ রায়কে সভাপতি ও কমরেড পরেশ চন্দ্র রায়কে সাধারন সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর