বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করার ইচ্ছা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) অন্তর্বতী সরকারের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। -খবর তোলপাড়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।

এতে আরও বলা হয়েছে, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করার ইচ্ছা নেই এবং সরকার অধ্যাপক ইউনূসকে এই ধরণের কোনও উপাধি দেয়ার পরিকল্পনাও করে না।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর