শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও

প্রকাশের সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটের দুধখাওয়া গ্রামের এক দুঃস্থ পরিবারের ৫শিশু-কিশোরী কন্যার জন্য মঙ্গলবার(১৫জুলাই) বিকালে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সাথে একই উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর পর ৫সন্তানের মা হন আফরোজা বেগম।

গত বছর ১বছরের শিশু কন্যাসহ ৫কন্যাকে রেখে আকস্মিকভাবে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে।

ঝালমুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলাম মেয়ের ভরণ-পোষন দিতে না পারায় বাধ্য হয়ে মেয়েদেরকে তাদের নানার বাড়ি দুধ খাওয়া গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের নানার পরিবারও সচ্ছল নয়। তাই তাদের খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। অসহায় পরিবারটির খবর পেয়ে

মঙ্গলবার(১৫জুলাই) বিকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, লবন, তেল, চিড়া- মুড়ি, বিস্কুট, নিয়ে নানা আবুল হোসেনের বাড়িতে হাজির হন। এসব দেখে আবুল হোসেন ও এলাকার মানুষজন হতভম্ব হয়ে পড়েন। ইউএনও মো. আল ইমরান অসহায় শিশু-কিশোরীদের নানা আবুল হোসেনের হাতে খাবার সামগ্রী ও নগদ ৩হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি সকল সুবিধা প্রদানে তাদের অন্তর্ভুক্তকরণে প্রক্রিয়া চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর