সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি যানজট

প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি রয়েছে। এতে কোথাও কোথাও যানজ‌টের কার‌ণে থে‌মে আছে প‌রিবহন।

বুধবার (১২ জুন) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে এমন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।-খবর তোলপাড় ।

এদি‌কে কোরবানি ঈদের ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বে‌ড়ে‌ছে প‌রিবহ‌নের সংখ্যা। এতে প্রতি‌নিয়ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ের হার বাড়‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরী‌তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

জানা গে‌ছে, মঙ্গলবার গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কি‌লো‌মিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলমান র‌য়ে‌ছে। এছাড়া রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর