শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঐতিহ্যের নীরব সাক্ষী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা শিব মন্দির: সংরক্ষণ, সংস্কার এবং ঐতিহ্য রক্ষার দাবী কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে অডিটোরিয়াম হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিমের সহায়তায় শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা খানম, উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, কামাল খামার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী, শিক্ষার্থী নুসিন আক্তার প্রমুখ।

এ সময় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে কলেজ, মাদরাসা ও কারিগরী বিভাগে শ্রেষ্ঠ ছিল। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দরুদ পাঠ ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর