মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবিশ্বাস্য জয় পেল ভারত

প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ওভাল টেস্টে ইতিহাস গড়তে গিয়েও শেষ মুহূর্তে হোঁচট খেল ইংল্যান্ড। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ রানের জন্য জয় হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। এতে করে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল গুভমান গিলের নেতৃত্বাধীন ভারত।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট। এমন সহজ সমীকরণ নিয়েই ব্যাট করতে নামে ইংলিশরা। কিন্তু দিনের শুরুতেই মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার দারুণ পেস আক্রমণে ধসে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপ।-খবর তোলপাড়।

দলীয় ৩৫৭ রানে জেমি ওভারটন আউট হলে মাঠে নামেন চোটে কাঁধ বাঁধা ক্রিস ওকস। অপরপ্রান্তে গাস অ্যাটকিনসন চালিয়ে যান লড়াই। তবে জয়ের জন্য মাত্র ৭ রান প্রয়োজন থাকতে অ্যাটকিনসন ২৯ বলে ১৭ রান করে বিদায় নিলে ৩৬৭ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।

এর আগে ভারতের প্রথম ইনিংসে রান ছিল ২২৪। জবাবে ইংল্যান্ড করে ২৪৭, এগিয়ে যায় ২৩ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৯৬ রান। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৪।

১৯০২ সালে ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ইংল্যান্ডেরই। সেই ম্যাচে ২৬৩ রান তাড়া করে জিতেছিল তারা। সেই ১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল এবার। বিশেষ করে জো রুটের ১০৫ ও হ্যারি ব্রুকের ১১১ রানের দারুণ জুটিতে জয়ের পথেই ছিল ইংল্যান্ড।

তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের ৫ উইকেট ও প্রসিধ কৃষ্ণার ৪ উইকেট শিকারেই ম্যাচ ও রেকর্ড দুটোই হাতছাড়া করে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর