মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জুলাইয়ে সড়কে ৪১৮ জন নিহত, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এই মাসে আহত হয়েছেন ৮৫৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সংস্থাটি জানায়, জুলাই মাসে মোট ৪৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মোটরসাইকেল দুর্ঘটনা। ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮ শতাংশ। দুর্ঘটনার সংখ্যা হিসাব করলে মোটরসাইকেল দুর্ঘটনার হার ২৯ দশমিক ৫৭ শতাংশ।-খবর তোলপাড়।

প্রতিবেদনে সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে নারী ৭২ জন (১৭ দশমিক ২২ শতাংশ) এবং শিশু রয়েছে ৫৩ জন (১২ দশমিক ৬৭ শতাংশ)। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯২ জন পথচারী (২২ শতাংশ) এবং বিভিন্ন যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন (১৩ দশমিক ৪০ শতাংশ)। শুধু তাই নয়; চারটি নৌ-দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে যানবাহনভিত্তিক দুর্ঘটনার বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। তাতে দেখা যায়, মোটরসাইকেলের পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি-হুইলার (সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) দুর্ঘটনায়, যেখানে প্রাণ হারিয়েছেন ১০৮ জন (২৫ দশমিক ৮৪ শতাংশ)। এছাড়া বাসযাত্রী নিহত হয়েছেন ৪১ জন (৯ দশমিক ৮০ শতাংশ), ট্রাক-পিকআপে ৩০ জন (৭ দশমিক ১৭ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ২০ জন (৪ দশমিক ৭৮ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনে (নসিমন, ভটভটি, পাখিভ্যান, মাহিন্দ্র) ১২ জন (২ দশমিক ৮৭ শতাংশ) এবং বাইসাইকেল-রিকশায় ৬ জন (১ দশমিক ৪৪ শতাংশ) নিহত হয়েছেন।

সংস্থাটি দুর্ঘটনার সময় বিশ্লেষণও তুলে ধরেছে প্রতিবেদনে। তাতে দেখা যায়, দুর্ঘটনার প্রায় এক-তৃতীয়াংশ ঘটেছে সকালে (২৯ দশমিক ৫৭ শতাংশ)। দুপুরে দুর্ঘটনা ঘটেছে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৬ শতাংশ এবং ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ।

প্রতিবেদনে তুলে ধরা অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৪১ শতাংশই ঘটেছে এ বিভাগে। ঢাকা বিভাগেই ১১৭টি দুর্ঘটনায় ১০৫ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় জুলাই মাসে ২৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ৩৮ জন।

এসব সড়ক দুর্ঘটনার প্রধান কারণ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ ও অসুস্থ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিবহণ খাতে চাঁদাবাজির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশও করেছে সংস্থাটি। সেগুলো হলো—

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি।
২. চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্টকরণ।
৩. বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি।
৪. মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড তৈরি।
৫. সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ।
৬. গণপরিবহণে চাঁদাবাজি বন্ধ করা।
৭. রেল ও নৌপথ সংস্কার করে সড়কপথের চাপ কমানো।

এছাড়া টেকসই পরিবহণ কৌশল প্রণয়ন ও সড়ক পরিবহণ আইন-২০১৮-এর বাধাহীন বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর