শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ সুখবর।-খবর তোলপাড়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজে টিকিটের দাম আগের তুলনায় অর্ধেক করা হয়েছে। মাত্র ১৫০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করা যাবে।

৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা টিকিট কিনতে পারবেন বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট https://gobcbticket.com.bd থেকে।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩০০ টাকা। কিন্তু এবার দর্শকদের সুবিধার কথা ভেবে গ্যালারির দাম কমিয়ে আনা হয়েছে।

টিকিটের মূল্য তালিকা:

গ্রিন হিল এরিয়া: ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (পূর্ব গ্যালারি): ১৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকা
ক্লাব হাউজ: ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
ডিরেক্টরস এনক্লোজার: ২০০০ টাকা

ম্যাচ সূচি:

১ম টি-টোয়েন্টি: ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা
২য় টি-টোয়েন্টি: ১ সেপ্টেম্বর
৩য় টি-টোয়েন্টি: ৩ সেপ্টেম্বর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর