এশিয়া কাপ: ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের চলতি আসরে মিশন শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি টাইগাররা।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। –খবর তোলপাড়।
হংকং নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়। আসরের উদ্বোধী ম্যাচে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকংকে ৯৪ রানে অলআউট করে ৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানরা।
হংকং আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ তারা জয়ে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবে।
অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। হংকং আইসিসির সহযোগী সদস্য দল। তারা এখনো টেস্ট ম্যাচ খেলার মর্যাদা পায়নি। অথচ বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ খেলছে।
তাছাড়া বাংলাদেশ এশিয়া কাপের দুইবারের রানার্সআপ দল। সব কিছু বিবেচনায় হংকংয়ের চেয়ে বাংলাদেশ যোজন যোজন ব্যবধানে এগিয়ে। কিন্তু একটা ভয়ের জায়গাও আছে।









Chief Editor-Dipali Rani Roy