সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শেষ হলো এমটিভির ৪ দশকের পথচলা

প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রা শেষ হতে চলেছে। তবে বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার। তার মধ্যে রয়েছে- ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল।-বিনোদন তোলপাড়।

তারা জানায়, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে শুরু হয় এমটিভির যাত্রা। পরে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ১৯৯৭ সালে যুক্তরাজ্যে এবং ১৯৯৬ সালে ভারতে শুরু হয় সম্প্রচার। একসময় তরুণদের সংগীত, ফ্যাশন ও জীবনধারার প্রতীক ছিল এই চ্যানেল।

কিন্তু সময় বদলে গেছে। ইউটিউব, স্পটিফাই ও সামাজিক মাধ্যমের যুগে দর্শক টেলিভিশন থেকে দূরে সরে গেছে। এমটিভির সাবেক ভিডিও জকি সিমোন অ্যাঙ্গেল বলেন, ‘এটা কষ্টের সময়। এমটিভি শুধু গান নয়, ছিল নাচ, ফ্যাশন আর তরুণদের মিলনস্থল।’ তবে ভারতে এখনো চালু আছে ‘এমটিভি ইন্ডিয়া’, যেখানে ‘রোডিজ’, ‘স্প্লিটসভিলা’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শো এখনো তরুণ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে, আর চ্যানেলটির জনপ্রিয়তা ধরে রেখেছে খানিকটা হলেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর