বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

পিরোজপুরে নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

‎সংবাদদাতা, পিরোজপুর :

‎পিরোজপুরের কাউখালীতে কঁচা নদীতে বাংলাদেশ নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদ। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।

‎‎

‎জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল শনিবার পিরোজপুরের সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে আগুনে পুরিয়ে জালগুলো ধ্বংস করা হয়। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।

‎এ সময় লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌ বাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর