মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩জনের প্রাণহানী, আহত ১০

প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আতাউর রজমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখল সংক্রান্ত জেরে সংঘর্ষে ৩ জনের প্রাণহানী হয়েছে। এছাড়াও উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান ১৬ শতক জমিকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫), বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন মারা যায়। এ ঘটনায় আরও অন্ততঃ ১০জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর আলমের অবস্থা আশংকাজনক।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান দুইজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর