মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বেগম খালেদা জিয়া রোগ মুক্তিতে দোয়া মাহফিল

প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপিও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৩০নভেম্বর) বাদ মাগরিব রাজারহাট থানা মোড় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম। দেয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. নুরুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আ: রফিক, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শহিদুল ইসলাম ব্যাপারী, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসবকদলের আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ নেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর