রাজিবপুরে দূর্যোগের পূর্বাভাস দেয়া লাইটহাউজের ওয়েবসাইট রিপোর্ট নাউ বিডি নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চর রাজিবপুর উপজেলায় লাইট হাউজ এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন- দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ বিভিন্ন ধরনের সমস্যা ধরতে পারবে এবং আমরা সহজেই কাজ করতে পারবো। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি নতুন ওয়েব সাইট যা লাইট হাউজ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে। এজ্ন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
তিনি আরও বলেন- সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দেশের উন্নয়নে কাজ করছে তাতে করে সমাজ ও দেশের মানুষ উপকৃত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের অনুরোধ করেন।
দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী হাফিজা খাতুন বলেন, আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে। আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে আমার দাবি, দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন সহযোগীতার পাশাপাশি সেনিটারি ন্যাপকিন দেয়ার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এর গুরুত্ব, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন তা নিয়ে আলোকপাত করেন লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।
এছাড়া লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লাইট হাউজ Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুরে ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করে আসছে।









Chief Editor-Dipali Rani Roy