শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এবার ছুটিতে

প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

-নুর-ই-আল শাহাত চৌধুরী

যদি এবার ছুটি পাই তাহলে
গ্রামের বাড়িতে যাব ঘুরতে
আচ্ছা গ্রামের মানুষগুলো কি
আমাকে মনে রেখেছে ভুলে যায়নি তো
আজ অনেকদিন পরে আবার ফিরব সেই গ্রামে
আচ্ছা আমার গ্রামের সেই বন্ধুরা কি
আজও আমার জন্য অপেক্ষা করে আছে
রাকিব সবুজ জবা আর ললিতা সাবিত্রী
তারা কি আজো গ্রামে আছে
নাকি অন্য খানেই তারা চলে গেছে।
শুনেছি সাবিত্রী নাকি বিয়ে করে
তার স্বামীসহ কোনো এক শহরে থাকে
তার নাকি একটি ফুটফুটে বেবি আছে।
আচ্ছা ললিতা আর সবুজ তারা কি
এখনো একে অপরকে ভালোবাসে।
স্কুল ছুটি দিয়ে স্কুলের বারান্দায়
সবাই মিলে বসে কত না গল্প করতাম।
আজ কুরিটি বছর পর আবার গ্রামে ফিরব
তারা কি আমাকে মনে রেখেছে।
গ্রামের সেই বটগাছটার নিচে বসে
বন্ধুরা সহ কত খেলা খেলতাম
আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরা হতো
আচ্ছা গ্রামের বন্ধুরা সবাই ভালো আছে তো
ভাওয়াইয়া গানের সুরে মুগ্ধ হতাম আমরা
রহিম চাচার বাড়িতে গিয়ে আম কাঁঠাল
খেতে খেতে কতনা গল্প হত পাড়ার লোকদের সাথে,
আচ্ছা তারা কি এখন আমাকে আর চিনতে পারবে ।
আচ্ছা ওই রাখাল ভাই টা কি আজো দুপুর বেলা
বটগাছের নিচে বসে কি আজও বাঁশি সুর তুলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর