শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফেনীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা

প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জেলা সংবাদদাতা, ফেনী :

ফেনীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে ফেনী সদর উপজেলার ফতেহপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।

মউশিক ফেনী জেলা কমিটির সভাপতি মাওলানা হাফেজ মো: বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো: শহীদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহীম,মানবাধিকার সংগঠক মাস্টার আবুল কাশেম, মউশিকের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ,আইন বিষয়ক সম্পাদক কাজী সাব্বির আহমেদ,সদস্য মো: শহীদুল্লাহ, চাঁদপুর জেলা প্রতিনিধি মাওলানা মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাওলানা গোলাম মোস্তফা,কক্সবাজার জেলা সভাপতি মাওলানা রুহুল মতিন, কুমিল্লা প্রতিনিধি জহিরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাওলানা মোস্তাক আহমেদ ও ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় সভায় মাওলানা মিজানুর রহমান মাসুদকে সভাপতি, হাফেজ মাওলানা মো: বরকত উল্লাহকে সাধারণ সম্পাদক ও রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর