বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কু‌ড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ভটভ‌টিচাল‌কের মৃত‌্যু আহত-৪

প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর ও কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) ভটভটির নিচে চাপাপড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প‌রে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মজিবর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

অপরদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হয়। আহতরা হলেন, পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৮) ও জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প) আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দুর্ঘটনার শিকার মজিবর রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছিল। এ ছাড়া দুর্ঘটনায় আহত আরো চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ভটভটিচালক মজিবর রহমানের লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর