বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত চমৎকার ও উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স আমরা উপভোগ করেছি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য মাননীয় উপাচার্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান। খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এসময় তিনি উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে জায়গা করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর