রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত শিশির আসাদ
জেলা সংবাদদাতা, পঞ্চগড় :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের ২০২৫–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় এস এম আসাদুল্লাহ (শিশির আসাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে শিশু আসাদের পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তাঁকে বিজয়ী ঘোষণা করে ইউনিট নির্বাচন পরিচালনা কমিটি।
শিশির আসাদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী এবং পঞ্চগড়-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও জড়িত।
তিনি বর্তমানে আরও দায়িত্ব পালন করছেন নর্থ ক্লাবের সভাপতি, নজরুল পাঠাগারের আজীবন সদস্য, পঞ্চগড় জেলা স্বাস্থ্য সহায়তা তহবিলের ক্রয় উপকমিটির সদস্য, বোদা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে।
নির্বাচিত হওয়ার পর শিশির আসাদ বলেন, রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও সংগঠিত ও জনগণের কাছে সহজলভ্য করতে তিনি কাজ করবেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী উন্নয়ন এবং মানবিক সহায়তা সেবা জোরদারে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
রেড ক্রিসেন্টের জেলা ইউনিট নেতারা জানিয়েছেন, নতুন কমিটির মাধ্যমে আগামী দুই বছরে সংগঠনের কার্যক্রমে আরও গতি আসবে বলে তাঁদের প্রত্যাশা।









Chief Editor-Dipali Rani Roy