বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫


আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২নভেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রাম ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের আওতায় দিনব্যাপী এই সভার আয়োজন করে। ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসীমা খাতুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), চিকিৎসা কর্মকর্তা ডা. সুমাশ্রী রায় (ডিএসআরএইচআরসি–জাপাইগো), প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), জেলা ফ্যাসিলিটেটর (ফিস্টুলা) মঞ্জু আরা বেগগসহ অনেক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২৫ সালে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর