মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক: কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ

প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

‘প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক; সচ্ছতা ও জবাবদিহীতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’ গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। পাশাপাশি গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যম এবং সুশিল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।

এর আগে চররাজিবপুর উপজেলার একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর মূলফটক, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্ধোধন করেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ।

এসময় আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর