শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল

প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যার শীর্ষে রয়েছে ইসরায়েল।

চলতি বছরে গাজায় ইসরায়েলি হামলায় ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এএফপির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবরটি টাইমস অব ইসরায়েলের।-খবর তোলপাড়।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৬। নিহতদের মধ্যে ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারান। এ কারণে আরএসএফ ইসরায়েলকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহত সাংবাদিকদের তথ্য সংকলন করা হয়েছে। চলতি বছরের সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ঘটে ২৫ আগস্ট, যখন গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলায় রয়টার্স ও এপির দুই প্রতিবেদকসহ পাঁচ সাংবাদিক নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা শুরু হওয়ার পর থেকে মোট ২২০ সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের পরে সাংবাদিক হত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। ২০২৫ সালে সেখানে নয় জন সাংবাদিক নিহত হয়েছেন, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির বামপন্থি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড রোধ করা সম্ভব হয়নি।

তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলো হলো ইউক্রেন ও সুদান, যেখানে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হয়েছেন।

আরএসএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালে একক বছর হিসেবে সর্বোচ্চ ১৪২ জন সাংবাদিক নিহত হয়েছিল, যা মূলত সিরিয়ার গৃহযুদ্ধের কারণে।

এছাড়া, প্রতিবেদনটি বিশ্বের কারাবন্দী সাংবাদিকদের তথ্যও প্রকাশ করেছে। সাংবাদিকদের আটক রাখার দিক থেকে শীর্ষ দেশগুলো হলো চীন (১২১), রাশিয়া (৪৮) এবং মিয়ানমার (৪৭)। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৪৭টি দেশে মোট ৫০৩ জন সাংবাদিককে আটক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর