শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

ভ্যাট দিবস উদ্‌যাপিত রংপুরে

প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫


পিআইডি, রংপুর :

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্যে রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। বুধবার (১০ই ডিসেম্বর) আগামী চাষি রংপুর লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস : নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. মোহাঃ আল আমিন প্রামানিক। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য বলেন, রাজস্ব দেশের উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি। তিনি উল্লেখ করেন, সরকারের মোট রাজস্ব আয়ের প্রায় ৮০ শতাংশই আসে কর রাজস্ব থেকে এবং ২০ শতাংশ আসে নন-ট্যাক্স উৎস থেকে। তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক শক্তি অনেকাংশে কর আদায়ের দক্ষতার ওপর নির্ভর করে। প্রতিটি নাগরিক যদি ভ্যাট প্রদানকে দায়িত্ব হিসাবে গ্রহণ করেন, তবে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

ড. মোহাঃ আল আমিন প্রামানিক কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশ গঠনে করদাতাদের ভূমিকা অপরিসীম। রাজস্ব আয় বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি উন্নয়নে সেবা দাতা ও গ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি ব্যবসায়ীদের প্রতি সরকারের পক্ষে সংগৃহীত ভ্যাট যথাযথ সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, দেশের প্রত্যেক মানুষ প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে সরকারকে ভ্যাট ও আয়কর দিয়ে আসছে। ভ্যাট ও আয়কর ফাঁকি দেওয়ার প্রবণতা দূর করতে তিনি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি দেশের বৃহত্তর উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত ভ্যাট প্রদানের আহ্বান জানান।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ খায়রুল কবির মিয়া সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু প্রমুখ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মহিববুর রহমান ভুঞা।

অনুষ্ঠানে কমিশনারেটের আওতাধীন সকল বিভাগ ও সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ভ্যাট দিবস উপলক্ষ্যে ভ্যাট আহরণ ও সচেতনতা বৃদ্ধিতে ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রি. পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর