শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

ভেনেজুয়েলায় আর হামলা নয়— আদালতে মাদুরোর বিচার করা হবে

প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এ বার্তায় যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, যেহেতু মাদুরোকে আটক করা হয়েছে তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না। অপরদিকে আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এখানেই হবে তার বিচার।

সংবাদ মাধ্যম আল-জাজিরা ও বিবিসির করা প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।-খবর তোলপাড়।

প্রতিবেদনে উল্লেখ করা হয় মাইক লি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটকের ওয়ারেন্ট যারা বাস্তবায়ন করতে গিয়েছিলেন তাদের রক্ষায় ভেনেজুয়েলায় মধ্যরাতে এসব হামলা চালানো হয়েছে।’’

যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালান। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এ কারণে মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই পরোয়ানা জারি করা হয়েছিল। তাকে গ্রেপ্তার বা আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স। এটি দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর