বিক্ষোভে উত্তাল ইরান, মারা গেল ২১৭ জন
ইরানে শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাসকগোষ্ঠী যেমন গুলি চালাচ্ছে, তেমনি বিক্ষোভকারীরাও পাল্টা হামলা চালাচ্ছে।-খবর তোলপাড়।
রাজধানী তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানিয়েছেন, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে, যাদের ‘অধিকাংশই গুলিবিদ্ধ’ হয়ে প্রাণ হারান। হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে প্রায় সম্পূর্ণভাবে দেশটিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ওই চিকিৎসক দাবি করেন, শুক্রবার (৯ জানুয়ারি) হাসপাতাল থেকে মৃতদেহ সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। তার ভাষ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই তরুণ।
এদিকে শুক্রবার ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।








Chief Editor-Dipali Rani Roy