মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হেলিকপ্টারে করে মাঠে নামবে বিপিএলের ট্রফি

প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিপিএলের পর্দা নামতে যাচ্ছে আজ (২৩ জানুয়ারি)। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।

২৫ লাখ টাকা খরচে তৈরি এই ট্রফি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। ফাইনালের আগে ট্রফি জনসমক্ষে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ বিকেল সাড়ে ৪টায় মাঠে ট্রফি উন্মোচন করা হবে।-খবর তোলপাড়।

এই আয়োজনে থাকছে বড় চমক। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও সাবেক নারী দলের অধিনায়ক সালমা খাতুন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন।

তবে ফাইনালে আলাদা কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না। শুধু আতশবাজি আর লেজার শো থাকবে।

চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এর আগে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়েছিল। আজ এই দুই দল শিরোপার লড়াইয়ে নামছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর