মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু স্বর্গের ভেতরে নরকের যন্ত্রণা ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ রাজারহাটে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজারহাটে তিস্তা ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানহীন ৬ হাজার জিও ব্যাগ বাতিল রাজারহাটে জ্বালানি সংকট, ভোগান্তিতে কৃষক-যানবাহন চালক ও সাধারণ মানুষ ১৮ মার্চ একদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে ৪ এমপির অংশগ্রহনে জামাত জোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সংবাদদাতা, কুড়িগ্রাম:
“হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। ” উক্ত আয়াতের গুণাবলী ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন কুড়িগ্রামবাসীকে ধন্যবাদ চারটি সংসদীয় আসন বাংলাদেশ জামাতে ইসলামীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটকে উপহার দেওয়ার জন্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অত্যন্ত সুশৃংখলভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী গনের অংশগ্রহণে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা মাঠে বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতি এবং জেলা সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। কুড়িগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,আমরা সেবক হয়ে কাজ করবো। আমীরে জামায়াতের শুভেচ্ছা পৌঁছে দেন কুড়িগ্রামবাসীকে। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যারা ভোট জালিয়াতি এবং কার্চুপি করেছেন তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা সব মানুষের হক আদায় করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তরুণ প্রজন্মের আইকন, অদম্য সংগ্রামী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম-৩ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য এবং আত্মনির্ভর উলিপুর গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উলিপুর-কুড়িগ্রাম ও
বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার সংসদ সদস্য কুড়িগ্রাম-১ উত্তর ধরলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী)-কুড়িগ্রাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গণমানুষের আস্থার প্রতীক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম-৪,বাংলাদেশ জামায়াতে ইসলামী (রৌমারী, রাজিবপুর ও চিলমারী)-কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর