মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

ঈদ উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের ছুটি

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬


পিএম সৈকত :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে স্থলবন্দরটির সকল আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। সোনাহাট স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ ২০২৬ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১০ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ ২০২৬, শনিবার থেকে সোনাহাট স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর