মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

প্রথম সিনেমায় সুযোগ পাচ্ছে মেহজাবীন!

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। এদিকে নতুন খবর হলো, তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে।

জানা গেছে, বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে। এবারের আসরে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ মোট ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।-বিনোদন তোলপাড়।

‘সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এছাড়া আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর