বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বিধান চন্দ্র দেবনাথ-এর দু’টি কবিতা

প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০২৪

মা

মা হলো সাত রাজার ধন
হীরা চুন্নী পান্না,
মাকে তোমরা দিওনা
অশ্রু জল আর কান্না।

দশ মাস দশ দিন ধরে
কত ব্যথা সহ্য করে,
তোমাকে নিয়ে এলেন
পৃথিবীর উপর।

দেখলে তোমার হাসি মুখ
পেতেন যে কত সুখ,
পৃথিবীতে নাই কেউ
মায়ের মতন।

তুমি যখন করতে কান্না
মার যদিও থাকতো রান্না,
সব কিছু ফেলে রেখে
করতেন আলিঙ্গন।

পৃথিবী ক্ষণস্থায়ী ভাই
মা ছাড়া কেউ আপন নাই,
স্বর্গ সুখ যত আছে
সব-ই পাবে মায়ের কাছে।

                                                                                   …………………………………………….

আমার কাছে “মা”

মাগো তুমি আমার কাছে
তাঁরা ভরা রাত,
তোমার কথা ভেবে ভেবে
হয়ে যায় প্রভাত।

মাগো তুমি আমার কাছে
পূর্ণিমার-ই চাঁদ,
তোমার জন্য এই জীবনটা
করতে পারি বরবাদ।

মাগো তুমি আমার কাছে
সব চেয়ে দামি,
তোমায় ভালো রাখবো বলে
এই পৃথিবী ভ্রমি।

মাগো তুমি আমার কাছে
আমার স্বস্তির নাম,
তুমিই হলে আমার কাছে
ভালোবাসার গান।

মাগো তুমি আমার কাছে
সাত রাজার-ই ধন,
প্রতিটা দিন ভালো থাকুক
সকল মা’দের মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর