শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

অভাগীনি মা

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নুর-ই-আল শাহাত

কাটিল বেলা দুয়ারে বসিয়া
ভিজিল নয়ন জলে,,
ক্লান্ত নীরবে পাখিরা ফিরিল
মরা গাছটির ডালে ।

একে একে গেল দশটি মাসের
আজিকে দশম দিন ,,
কি হবে হায়! কি ভাবিয়া
চোখে আসেনা নিম ।

তিনটি মেয়ে আছে যে ঘরে
এই নিয়ে লাঠি ঝাটা ,,
উদাসী স্বামী,খোটা দেয় শাশুরী
ননদী বিষের কাটা ।

সামনে তার অগ্নি পরিক্ষা
হতে হবে ছেলের মা ,,
পারবে কি সে ? করবে কি যে কাজ ?
পীড় বাবার পানিপড়া ।

বংশের প্রদিব জ্বলবে না তবে
না জন্মিলো তার পুত্র,
ভাবিতে ভাবিতে গোধলি কাটিয়া
ঘনিয়ে এলো রাত্র ।

কিসের খাওয়া , কিসের কি কাজ
এমনি শুয়ে পড়ে ,,
মধ্যরাতে প্রসব বেদনায়
একাকি গুমরে মরে ।

খনিক পড়ে আসিল ঘরে
আমিনা বুবু , রবির মা,,
শাশুরী তার আনিল ডাকিয়া
গ্রাম পেরিয়ে দাইমা ।

মনের বাসনা মনের মাঝে
গেল যে বিলিন হয়ে ,,
বংশের প্রদিব নিভীল এবার
জন্ম নিল ‌আরেক মেয়ে ।

দোয়া দরুদ পানিপড়া
কিছু আসিল না কাজে ,,
কি অলক্ষুনে হায় ! দুনিয়াও এবার
সুখ কারিয়ে নিল।

ওরে ওপয়া ,সরবনাসি তুই
ভাসাইলি সংসারটাকে ,,
আরেকটা বিয়া করলি না কেন বাছা ?
এমনি কত কি যে ।

নির্বাক নিঃস্ববু সে
কাদিয়া চলে আপন মনে ,,
কাঠগড়ায় কাদিয়া যেন
করছে বিচার কত জনে ।

অভাগিনী মা কি আর করে
এই কি ছিল তার কপালে ?
এতো পাষান তুমি এ খোদা
কোন পাপের শাস্তি দিলে ?

বলিতে বলিতে রাত্র পোহালো
একে একে সবাই ঘরে গেল,,
অভাগিনী নয়ন জুড়াইল
ভোরের আলো দেখা দিল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর