মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আগামীতে ট্যাগিংয়ের রাজনীতি চলবে না জানালো শিবির সেক্রেটারি

প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সংবাদদাতা, রাজশাহী:

আগামীতে কোনো ধরনের ট্যাগিংয়ের রাজনীতি চলবে না বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। রবিবার ১৫ সেপ্টেম্বর রাজশাহী নগরীর তেরোখাদিয়া অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, গত ১৫ বছর ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে যেটি বেশি ভূমিকা রেখেছে তা ছিল ট্যাগিংয়ের রাজনীতি। কথায় কথায় ‘রাজাকার’। তার বাবারই জন্ম হয়নি ৭১ সালে সে সন্তানকে আপনি ‘রাজাকার’ বলেন। কথায় কথায় ‘শিবির’। কেমন শিবির? নামাজ পড়লে শিবির। দাঁড়ি রাখছে এজন্য সে শিবির। টাকনুর ওপরে প্যান্ট পরে এজন্য শিবির। মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে না এজন্য সে শিবির। মাদকাসক্ত হয় না এজন্য সে শিবির। কত নির্মম এই রাষ্ট্র!

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, আমরা দেখেছি একবার হরতাল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিশ্বজিৎ নামের একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মিডিয়ার সামনে। সারাবিশ্ব দেখেছে সেই চিত্র। তাদের (হত্যাকারীদের) অভিযোগ ছিল বিশ্বজিৎ শিবিরের হিন্দু শাখার সদস্য। কতটা হাস্যকর, কত নির্মম!

তিনি বলেন, আবরার ফাহাদ ‘পানি সন্ত্রাস’ নিয়ে কথা বলেছিল। তাকে ‘শিবির’ আখ্যায়িত করে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। সর্বোচ্চ বিদ্যাপিঠের যদি চিত্র হয় এই…এটি দুই একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না। বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রতিটি অলিতে-গলিতে, ক্যাম্পাসের প্রতিটি রুমে রুমে, হলে হলে এ ধরনের হাজার হাজার গল্প লুকায়িত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর