রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

শ্রীবরদীতে ফাঁসিতে ঝোলে এক কৃষকের আত্মহত্যা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে ফেরদৌস মিয়া (৪০) নামে এক কৃষক নিজ বসত ঘরের ধরনার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফেরদৌস উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশু সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি যায়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। পরে তার সাত বছরের শিশু বাচ্চা জানালা খোলে ঘরের ভিতরে গিয়ে দেখে তার বাবা গলায় রশি অবস্থায় ধরনার সাথে ঝুলতেছে।

এসময় তার ডাক চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন গিয়ে দড়ি কেটে দিয়ে মৃত লাশ মাটিতে নামায়। এলাকাবাসী ও তার পরিবার জানায় নিহত ফেরদৌস মানুষিক রোগি ছিলো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানা অফিসার ইনচার্জ কাইম খান সিদ্দিকী জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর