বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা

প্রকাশের সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আবারও ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের সিনেমা। উরি সেনা ঘাঁটিতে হামলার ফলে ভারতে নিষিদ্ধ ছিল পাক ছবি ও পাক শিল্পীরা। এবার সেই নিষেধাজ্ঞাই উঠতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর পাঞ্জাবে মুক্তি পাচ্ছে পাকিস্তানের বিগ বাজেট সিনেমা ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’।-বিনোদন তোলপাড়।

ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ‘মৌলা জাট’। এই ছবি পাঞ্জাবের দর্শকদের কতটা ভালো লাগবে, তা জানার অপেক্ষায় থাকলাম।’

পাক ছবি ‘মৌলা জাট’-এ জুটি বেঁধেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। ফাওয়াদকে দেখা গিয়েছে, বলিউড ছবি ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সনস’ এবং ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ এ। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক।

একেবারে নতুন অবতারে চমকে দিয়েছিলেন ফাওয়াদ খান। এই ছবির আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলি আব্বাসি। সিনেপর্দায় এই দুজনের টক্করই এই ছবির আসল ইউএসপি। করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায়। শেষমেশ ২০২২ সালের অক্টোবরেই মুক্তি পায় এই ছবি।

এই ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এই মাহিকেই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করতে। এমনকি, মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল। সেই মাহিরা খানও বলিউডে আর ছবি করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর