রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রমেশ সরকার, শ্রীবরদী ( শেরপুর ):

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে সহকারী কমিশনার ( ভূমি ) মিজ পায়রা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শিক্ষক শিপার আহমেদ, এনজিও ( কারিতাশ) প্রতিনিধি তিলোত্তমা প্রমূখ।

পরে শ্রীবরদী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিষদ চত্ত্বরে অগ্নি নির্বাপকের মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর