শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হবিগঞ্জে মা-মেয়ে হত্যা, ৩ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবলের পুটিজুরি বাজারে মা-মেয়ে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার বাহুবল উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতল ভবনে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হোক বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর