সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২১ নভেম্বর ঢাকা সেনানিবাস দিয়ে যান চলাচল সীমিত থাকবে

প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

আগামী ২১ নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস দিয়ে যানবাহন চলাচল সীমিত থাকবে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন শহীদ জাহাঙ্গীর গেট থেকে ক্যান্টনমেন্ট হয়ে স্টাফ রোড পর্যন্ত বহিরাগতদের চলাচল না করার অনুরোধ করা হয়েছে।

তবে সেনানিবাস এলাকার বাসিন্দা ও আমন্ত্রিত অতিথিরা সড়কটি ব্যবহার করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর