মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

এক পিতা শাবলুর কথা…

প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

লুৎফর রহমান আঁশু:

শাবলু মিয়া পেশায় একজন কসাই। তার ব্যাবসা ছিল রাজারহাট উপজেলা পোষ্ট অফিসের সামনে। বাজার থেকে ছাগল কিনে জবাই করে খুচরা গোশত বিক্রি করে যা আয় হতো তা দিয়ে সংসার চলতো। হঠাৎ ছন্দ পতন ঘটে। শাবলু মিয়া প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন।

চিকিৎসার পিছনে হাতের সবটুকু পুঁজি ফুরিয়ে যায়। রোগ থেকে সেরে উঠার আগেই পথে বসেন তিনি। এখনও চলতে পারেন না। গা সবসময়ই থরথর করে কাঁপে। উপায়ন্ত না পেয়ে শাবলু মিয়া এখন হুইল চেয়ারে বসে অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। সাথে তার ৮ বছরের ছেলে। এক দোকান থেকে অন্য দোকানে সাহায্যের জন্য হাত পাততে হয় শাবলুকে।

নিজে চলতে না পারলেও সন্তানের প্রতি তার মমতা চোখে পড়ার মতো। নিজের হুইল চেয়ারের পিছনে সে সন্তানের জন্য একটা বসার ক্যারিয়ার বানিয়ে নিয়েছে। এক বাজার থেকে অন্য বাজারে যাতায়াতের সময় আদরের সন্তান যেন ক্লান্ত হয়ে না পড়ে সে জন্য শাবলুর এক বিস্ময়কর প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর