মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা,চিলমারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।-

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদ- প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজন ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। তিন জনেই উলিপুর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর