বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে আন্তর্জাাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার(৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রদর্শন করা হয়।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশাদুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উম্মে কুলসুম বিউটি, উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, অঞ্জলী রানী,ু জয়িতা মোছাঃ রোজিনা খাতুন, মোছাঃ মোকছেনা খাতুন ও মোছাঃ ফরিদা পারভীন। শেষে উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এর আওতায় পাঁচ ক্যাটাগরিতে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর