বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্ব-প্রণোদিত ভাবে তথ্য প্রকাশ করলেই দুর্নীতি কমবে – তথ্য মেলায় কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Oplus_0


তৈয়বুর রহমান:

“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুড়িগ্রামের যৌথ উদ্যাগে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে মেলার আয়োজন করা হয়। তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “সরকারের সকল প্রতিষ্ঠান স্ব- প্রণোদিত ভাবে সব ধরনের তথ্য প্রকাশ করলে দূর্নীতি কমবে । মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবে। আর এর ফলে সমাজ থেকে দূর হবে সব ধরনের বৈষম্য। তিনি মেলায় অংশগ্রহনকারী ৩১ টি প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ এবং প্রচারের জন্য আহ্বান জানান। ”

কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে আলাচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা.মো: মঞ্জুর-এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা: শহিদুল্লাহ লিংকন ও শিক্ষা অফিসার আহসান হাবীব।

বক্তাগণ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণের সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।
এরপর পাসপোর্ট, বিআরটিএ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, ভুমি অফিস ও প্রাথমিক শিক্ষা সহ ৫ টি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধানগন তাদের সেবা সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সমাধান দেন তাৎক্ষণিক ভাবে।

মেলায় সরকারি-বেসরকারি ৩১ টি দপ্তর সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ প্রদান করেন। সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। এছাড়া তথ্যমেলায় তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযাগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর