শিরোনাম
স্বাগতম:
আহত হয়ে হাসপাতালে অপূর্ব-পাভেল-ফারিণ
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নাটকে শুটিং করার সময় আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।-বিনোদন তোলপাড়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) অমি পোস্ট দিয়ে লিখেছেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।
এরপর বলেন, সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবে।
অমির এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। অনেক তারকারাও কমেন্ট করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy