বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভারত সরকার আমাদের দেশের স্বার্থ বিলীন করে দিয়েছে জানিয়েছে চরমোনাই পীর

প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ভারতের সরকার ছিল। ভারতের সেই সরকার আমাদের দেশের সব স্বার্থ বিলীন করে দিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে স্বার্থন্বেষী মহল ইসলামী দলগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে।
ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি ও পরগাছা হিসেবে ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশকে খুন, গুম এবং টাকা পাচারের জন্য বিশ্বে এখন বাংলাদেশই শীর্ষে। তবে ইসলামী আন্দোলন কারও সিঁড়ি হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহমান কাসেমীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর