রাজারহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম:
শনিবার ২১ডিসেম্বর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজার হাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন রাজার হাট সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
শাহজালাল বসুনিয়ার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন,অ্যাডভোকেট আহমদ আলী, সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে শাহজালাল বসুনিয়াকে সভাপতি ও আমিনুল ইসলামকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি এবং ০৭ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী কমিটি ঘোষণা করে শপথ পাঠ করান।এছাড়াও নির্বাহী কমিটির ৭ জন হলেন- উপজেলা কার্যকরী কমিটির সভাপতি শাহজালাল বসুনিয়া ও সেক্রেটারী আমিনুল ইসলাম, সহ সভাপতি সাদেকুল ইসলাম, জাহিদুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী এবং সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।









Chief Editor-Dipali Rani Roy