বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

আজ সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে আনসার- ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজ, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা

কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদেরদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।
প্রধান অতিথি আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস জানান বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুুত ও কাজ করে যাচ্ছে।

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের আনসার ভিডিপির সদস্য মোখলেছুর রহমানসহ অন্যান্য উপজেলার সকল সদস্যরা কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর