রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

উলিপু‌রে যুবদল নেতা নিহত

প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মানু, আঞ্চলিক সংবাদদাতা:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে হামলার ঘটনায় আশরাফুল আলম (৪০) না‌মে এক যুবদল নেতার মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের পিতা আয়নাল হক (৬২)বাদী হ‌য়ে ২০ জন নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জন‌কে অজ্ঞাত আসা‌মি ক‌রে উলিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, গত শুক্রবার সন্ধ‌্যায় উলিপুর থানার মূল ফট‌কের সাম‌নে। এ ঘটনায় উপ‌জেলা যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত রাজীব আহত হন।

পু‌লিশ জানায়, গত ২৫ ডি‌সেম্বর উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকার তরুণ-তরুণীর প্রেম সংক্রান্ত ঘটনায় গত শুক্রবার (২৭ ডি‌সেম্বর)সন্ধ‌্যায় থানায় আপোষ রফার জন‌্য বৈঠকের কথা ছিল। এ সময় বিএন‌পির দুই গ্রু‌পের বাকবিত-ার এক পর্যা‌য়ে মারধ‌রের ঘটনা ঘ‌টে। এতে যুবদল নেতা আশরাফুল আলম ও রাজীব না‌মে অপর এক যুবদল নেতা আহত হন। এ সময় তা‌দের উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আশরাফুল আলম‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এদি‌কে, যুবদল নেতা আশরাফুল আলমের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে রা‌তেই বিক্ষুব্ধ লোকজন বিএন‌পি নেতা আমিনুল ইসলামের মালিকানাধীন শুভেচ্ছা হোটেল, পৌর শহরের বাসিন্দা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ করে। প‌রে আইনশৃঙ্খলা বা‌হিনী প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন। এ অবস্থায় শহর জু‌ড়ে থমথ‌মে প‌রি‌স্থি‌তি বিরাজ কর‌ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় ২০ জন‌ নামীয় ও অজ্ঞাতনামা ২০-২৫ জন‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর